Posts

Showing posts with the label consumer law in bengali

| ভারতে অনলাইন ক্রেতাদের সুরক্ষার জন্য ক্রেতা সুরক্ষা আইন | Ecommerce Laws in India in Bengali | Latest Consumer laws in Bengali

Image
  বিভিন্ন ই-কমার্স বা অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে আপনি কেনাবেচা করেন ? অনেক ক্ষেত্রেই আমরা অভিযোগ পাই যে, অনলাইনে যে জিনিস কেনার অর্ডার করা হয়েছে সেই জিনিসটা বা সেই কোয়ালিটির জিনিসটা সরবরাহ করা হয়নি বা একটি মূল্যবান প্রোডাক্ট অনেক টাকা দিয়ে অর্ডার করা সত্ত্বেও প্যাকেট খুলে কিছু ইটের টুকরো পাওয়া গেছে এরকম গল্প শোনা যায় | statista.com/ অনুযায়ী ভারতবর্ষ হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অনলাইন বাজার এবং 2022-এ গিয়ে ভারতবর্ষের প্রস্তাবিত অনলাইন বাজার 73 বিলিয়ান আমেরিকান ডলারের কাছাকাছি ছুয়ে যাবে | এই অবস্থায় নিজেদেরকে বাঁচানোর জন্য বা নিজেদের অধিকার জানার জন্য সর্বশেষ উপভোক্তা বিষয়ক আইন সম্বন্ধে আপনাদের কিছু ধারণা বা জ্ঞান থাকা দরকার | বর্তমানে, অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশের মতো ভারতে ক্রেতাদের বড় অংশ সাইবার ওয়ার্ল্ডের মাধ্যমে পণ্য বা পরিষেবা ক্রয় বা লাভ করছে বা ক্রয়ের চেষ্টা করছে I এই কারণে ই-কমার্স শিল্প গত কয়েক বছরে সেরা উন্নতি করেছে I বিশেষত, বর্তমানে এই দীর্ঘায়িত লকডাউনের পরিস্থিতিতে যখন সভ্যতার অস্তিত্বের পরীক্ষা চলছে, লোকেরা খুব সহজেই বাড়ী থেকে বের হতে পারছে...