How to become Cyber Expert, Cyber Lawyer ( in Bengali)?
How to become a Cyber Expert, Cyber Lawyer, Cyber Security Expert ? কীভাবে একজন সাইবার বিশেষজ্ঞ হবেন? কিভাবে একজন সাইবার আইনজীবী হবেন ? কীভাবে একজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হবেন ? আজকাল হামেশাই লোকের মুখে মুখে শোনা যায় যে তারা তাদের ক্যারিয়ারে সাইবার এক্সপার্ট বা সাইবার আইনজীবী বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবেন | কীভাবে হবেন তা একটু দেখে নেওয়া যাক | আজকে এই ব্লগে আমি আলোচনা করব যে একজন সাইবার বিশেষজ্ঞ বা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ বা সাইবার আইনজীবী হতে গেলে ঠিক কিভাবে এগোতে হবে, কি করতে হবে বা কি করতে হবে না ইত্যাদি ব্যাপার | সাইবার আইনজীবী আর কিছুই নয় একজন আইনজীবী এবং আইনের সঙ্গে সঙ্গে আমার মনে হয় তার টেকনোলজি বা অন্তত প্রোগ্রামিং সম্বন্ধে একটু ভালো জ্ঞান বা কিভাবে সফটওয়্যার কাজ করে, কিভাবে হার্ডওয়ার কাজ করে কিভাবে নেটওয়ার্কিং সিস্টেম কাজ করে এগুলো জানা দরকার এবং একজন আইনজীবী কে প্রতিনিয়ত আইনের সঙ্গে সঙ্গে নতুন জিনিস পড়ার একটা ইচ্ছা বা মনের ভেতর থেকে একটা চাহিদা থাকা দরকার I প্রথমেই বলি এই জগতে প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকমের নতুন নতুন টেকনোলজি হচ্ছে এবং আ...