Online banking fraud | ऑनलाइन बैंकिंग धोखाधड़ी | অনলাইন ব্যাংকিং জালিয়াতি |
এখন কিছুদিন ধরে একটা সাইবারক্রাইম খুব বেড়ে গেছে, যেখানে পেটিএম বা বিভিন্ন কোম্পানির নাম করে আপনাকেকেউ ফোন করে বলছে আপনার পেটিএম অ্যাকাউন্ট আর ব্যবহার করতে পারবেন না বা আপনার বিভিন্ন রকমের অসুবিধা আছে বা আপনাকে এটা করতে হবে, আপনাকে ওটা করতে হবে এবং এগুলো করতে গিয়ে আপনাকে একটা মোবাইল অ্যাপ ইন্সটল করতে হবে | এই মোবাইল এই অ্যাপটা বা এই অ্যাপ গুলো আর কিছুই নয় , টিম্ভিউয়ার বা রিমোট কন্ট্রোল সফটওয়্যার | যার মাধ্যমে বা যা একবার যদি আপনি আপনার মোবাইলে ইন্সটল করেন এবং আপনার আইডিটা শেয়ার করেন তাহলে ক্রিমিনাল আপনার মোবাইলের সমস্ত তথ্য অবলীলায় দেখতে পাবে, পড়তে পারবে এবং এরপরই আপনি যদি একটা ছোট 10 টাকার ইত্যাদি এমাউন্টের রিচার্জ করেন তাহলেই আপনার পিন বা অন্যান্য ব্যাংকিং তথ্য সঙ্গে সঙ্গে ক্রিমিনাল কাছে চলে যাবে এবং সে আপনার একাউন্ট থেকে টাকা বের করে নিয়ে আপনার কষ্টার্জিত টাকা সাফাই করে দেবে | প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন ফোরামে আমি এই কথাটা বলে আসছি এবং এমনও হয় বলতে বলতে হয়তো হাঁপিয়ে যাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকমের কমপ্লেন পাওয়া যাচ্ছে যেখানে মানুষের ...